গলায় তার পেঁচিয়ে আসানসোলে তৃণমূল নেতার প্রাণনাশের চেষ্টা - The News Lion

গলায় তার পেঁচিয়ে আসানসোলে তৃণমূল নেতার প্রাণনাশের চেষ্টা




দি নিউজ লায়ন ;  আসানসোলের তৃণমূল নেতার গলায় তার পেঁচিয়ে খুনের চেষ্টা ভাজপার দুষ্কৃতীদের। আক্রান্ত তৃণমূল নেতার নাম উৎপল সিংহ। তিনি আসানসোল উত্তর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি। বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে মলয় ঘটকের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন উৎপল সিংহ। পথে ডিআরএম বিল্ডিংয়ের সামনে উৎপল সিংহের গলায় সরু তার পেঁচিয়ে তার প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ।


 উৎপল বাবুর গলাতে গভীর ক্ষতচিহ্ন হয়েছে।  যদিও কাউকে দেখাতে পাওয়া যায়নি। তবু উৎপল বাবুর দাবি, যেহেতু আসানসোল উত্তর কেন্দ্রে ভোটের সময় তিনিই প্রথম সারিতে লড়াইয়ে ছিলেন, সেই কারনে তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। 


আসানসোল দক্ষিন থানায় অভিযোগ দায়ের করেছেন উৎপল সিংহ। অন্যদিকে মলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন "আমরা শান্তিপ্রিয় দল। তাই প্রশাসনের উপর আস্থা রেখেছি।


 আইনগত ভাবেই এই ঘটনার তদন্ত হোক।' জেলা তৃণমূলের অভিযোগ আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন উৎপল এই কেন্দ্রে তৃণমূলের জয়ের পেছনে তার সাংগঠনিক দক্ষতা রয়েছে এই কারণেই তার ওপর হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা তাকে খুনের পরিকল্পনা ছিল তাদের ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.